বেতাগীতে বোরো খেতে মাজরা পোকার আক্রমণ, দুশ্চিন্তায় চাষি
বরগুনার বেতাগীতে বোরো ধান খেতে মাজরা পোকার উপদ্রব দেখা দিয়েছে। ২-৩ বছরের মধ্যে এ রকম মাজরা পোকার আক্রমণ আর দেখেননি কৃষক। মাজরা দমনে বারবার কীটনাশক প্রয়োগ করা হলেও তা কাজে আসেনি। এরই মধ্যে খেতের ৩০-৩৫ ভাগ পর্যন্ত শিষ নষ্ট হয়েছে। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কায় ভুগছেন চাষিরা।