মহাসড়কে পড়ে ছিল নারীর লাশ, মাথায় আঘাতের চিহ্ন
কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী-ঢাকা মহাসড়ক থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। নারীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আজ সোমবার সকালে উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি বাজারের সামনে মহাসড়ক থেকে ওই নারীর লাশ উদ্ধার করে রৌমারী থানা-পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় এক কসাই ও তার সহযোগীকে থানায় নেওয়া হয়েছে। রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে...