ঝড়ে মহাসড়কে গাছ ও ডাল ভেঙে পড়ায় তীব্র যানজট
কালবৈশাখী ঝড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে অন্তত ১০ জায়গায় গাছ ও ডাল ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও র্যাব সদস্যরা গাছ ও ডাল অপসারণ করলে দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।