মস্কোর কনসার্টে সন্ত্রাসী হামলায় নিহত বেড়ে ১১৫, আটক ১১
রাশিয়ার মস্কোর কনসার্ট হলে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৫ জনে দাঁড়িয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে রুশ তদন্ত কমিটি। হামলার স্থানের ধ্বংসাবশেষ সরিয়ে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী বাহিনী। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ১১ জনকে আটক করা হয়েছে।