ঈদের আগে সড়কে বাড়তি দুর্ভোগের শঙ্কা, ২ দিন ছুটি বাড়ানোর পরামর্শ
আসন্ন ঈদুল ফিতরে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ১ কোটি ৬০ লাখ মানুষ যাতায়াত করবে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তাই যাতায়াতে দুর্ভোগ কমাতে ঈদের ছুটি দুই দিন বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটি। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।