অবন্তিকার আত্মহত্যা: আম্মান ২ দিন ও প্রক্টর দ্বীন ইসলাম ১ দিনের রিমান্ডে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তাঁর মায়ের করা মামলায় সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানের দুই দিন এবং জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এই রিমান্ড মঞ্জুর করেন।